© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শেয়ার করুন:
৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ২৮ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। মাঝ নদীতে আটকা পড়ে ছোট-বড় ৫টি ফেরি।

উভয় ঘাটের ঘাট কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ-রুটে কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ৯টার দিকে, উভয় নৌ রুটের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে, উভয় নৌরুটের সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক সালাহউদ্দিন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।

কুয়াশার মাত্রা কমে গেলে রাত আড়াইটায় ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হয়েছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন