© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প

শেয়ার করুন:
ভারতে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করবেন ট্রাম্প
international-desk
০৫:২০ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২০

ভারতের আহমেদাবাদে নির্মিত হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। সরদার প্যাটেল নামের এই স্টেডিয়ামটি উদ্বোধন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এ ব্যাপারে আহমেদাবাদের পৌর কমিশনার বীজয় নেহরা বলেন, নতুন ক্রিকেট স্টেডিয়াম ঘিরে অবকাঠামো উন্নয়ন ও সড়ক নির্মাণে তিনশ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে। স্টেডিয়ামটিতে এক লাখ দশ হাজার দর্শক এক সঙ্গে খেলা উপভোগ করতে পারবে। সরদার পাটেল স্টেডিয়াম চালু হলে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মাঠের খেতাব হারাবে।

স্টেডিয়ামটির নিয়ন্ত্রণকারী গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের আশক ব্রহ্মবাট বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে ১০ লাখ রুপি খরচ করা হবে।

এদিকে ট্রাম্পের ভারত সফর নিয়ে রয়টার্স জানিয়েছে, হিন্দুত্ববাদী মোদি সরকারের আমন্ত্রণে এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর। এই সফরে দুই দেশের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হবে। এছাড়া ট্রাম্পের এই সফর হবে মোদির আমলে চীন, জাপান ও ইসরাইলের সরকার প্রধানের পর সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির ভারত সফর।

এদিকে ট্রাম্পের ভারত সফর নিয়ে সমালোচনায় মুখোর বিরোধী শিবির। ট্রাম্প আহমেদাবাদ যাবেন বলে এরই মধ্যে রাস্তার দুপাশের বস্তিগুলোকে উঁচু প্রাচীরে ঢেকে দেয়া হয়েছে। এনিয়ে ভারত জুড়ে চলছে নানা প্রতিক্রিয়া।

 

টাইমস/এসএন

 

মন্তব্য করুন