© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে ভালো ব্যবহার পায়নি ট্রাম্প!

শেয়ার করুন:
ভারতে ভালো ব্যবহার পায়নি ট্রাম্প!

ফাইল ছবি

international-desk
০৪:৪৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২০

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে নিয়েও সমালোচনা করতে ছাড়েননি তিনি। জানিয়েছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভালো পাইলেও ভারত থেকে খুব একটা ভালো ব্যবহার পাননি তিনি।

এই প্রসঙ্গে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ট্রাম্পের ভারত সফরের সময় আমেরিকার সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হবে বলে সকলের ধারণা ছিল। তবে তার আগেই ট্রাম্পের ছাপা কষ্ট প্রকাশ পেল।

মোদী ও ভারত প্রসঙ্গে ট্রাম্প বলেন, মোদিকে অনেক পছন্দ করি। কিন্তু ভারত আমাদের সঙ্গে খুব একটা ভালো ব্যবহার করেনি। এসময় ভারতের সঙ্গে এখনই কোনো বড় মাপের চুক্তি হবে না বলেও জানিয়েছেন ট্রাম্প।

এদিকে মোদির আমন্ত্রণে আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনের জন্য ভারত সফর করবেন ট্রাম্প। এমন সময় ট্রাম্প বলেছেন, ভারতের সঙ্গে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাচ্ছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ে হতে পারে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন