© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়া আপসহীন সংগ্রামের প্রতীক: উপদেষ্টা ফাওজুল কবির

শেয়ার করুন:
খালেদা জিয়া আপসহীন সংগ্রামের প্রতীক: উপদেষ্টা ফাওজুল কবির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০১ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং আপসহীন সংগ্রামের প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র গঠনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

উপদেষ্টা আরও বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও দল-মতের বিভাজন ভুলে জনগণের ঐক্য প্রতিষ্ঠায় তার একনিষ্ঠ অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারালাম।

মুহাম্মদ ফাওজুল কবির খান মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও তার অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসকে/টিকে

মন্তব্য করুন