© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেসিডেন্ট

শেয়ার করুন:
খালেদা জিয়ার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৮ পিএম | ৩০ ডিসেম্বর, ২০২৫
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার এক বার্তায় প্রেসিডেন্ট এ শোক জ্ঞাপন করেন।

তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রেসিডেন্ট তার বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি দেশবাসীকে খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান এবং তার চিরশান্তির জন্য প্রার্থনা করার আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ইউটি/টিএ

মন্তব্য করুন