© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে পুতিনকে দুরে থাকার পরামর্শ দিলেন স্যান্ডার্স

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে পুতিনকে দুরে থাকার পরামর্শ দিলেন স্যান্ডার্স
international-desk
০৬:১৫ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২০

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে রুশ প্রেসিডেন্ট পুতিনকে দূরে থাকতে বলেছেন ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন প্রত্যাশী বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের ভারমন্টের এই সিনেটর সম্প্রতি তার প্রচারণায় ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে একথা বলেন।

স্যান্ডার্স বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন সামনে রেখে রাশিয়ার প্রেসিডেন্ট আমাকে সহযোগিতা করতে চাইছে। গত মাসে মার্কিন কর্মকর্তারা আমাকে এটা জানিয়েছে। তবে এটি স্পষ্ট নয়, কীভাবে রাশিয়া এই হস্তক্ষেপ করতে চেয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘স্বৈরাচারী ঠগ’ আখ্যায়িত করে ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্স বলেছেন, পুতিন ইন্টারনেট প্রচারণাকে কাজে লাগিয়ে মার্কিনিদের মাঝে বিভাজন তৈরি করছেন। রাশিয়া আমেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে।

এসময় স্যান্ডার্স আরও বলেন, আমি বর্তমান প্রেসিডেন্টের (ট্রাম্প) মতো না, আমি নির্বাচনে যে কোনও বিদেশি শক্তির হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করবো।

এদিকে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, স্যান্ডার্সকে রাশিয়ার সহযোগিতার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন আইনপ্রণেতাদের অবগত করা হয়েছে। এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন