© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা

শেয়ার করুন:
জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৯ এএম | ৩১ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। পাশাপাশি ভোটকে সামনে রেখে তুরাগ এলাকায় অনুষ্ঠান বা সমাবেশ না করতে জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের অনুরোধ করা হয়। কিন্তু নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনও ধরনের সমাবেশ না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হলো।

এমআর/টিএ 

মন্তব্য করুন