© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা

শেয়ার করুন:
কুমিল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা
district-correspondent
০৪:১১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২০

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম শরীফুল ইসলাম জনি (২৪)। সে ওই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকা থেকে রাজিব ও হাসান নামে দুইজনকে আটক করেছে।

নিহতের মা জোসনা বেগম জানান, রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার ছেলে শরীফুল ইসলাম জনিকে বাড়ি থেকে ডেকে নেয় জনির বন্ধু পার্শ্ববর্তী পুরাতন চৌধুরীপাড়া এলাকার রফিকের ছেলে সাগর, হাসান মিয়ার ছেলে রাজিব ও হাসান। পরে তারা তিনজন মিলে জনিকে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা নেয়ার পথে জেলার দাউদকান্দি এলাকায় পৌঁছালে জনি মারা যায়।

জোসনা বেগমের অভিযোগ, মাদক সেবন ও মাদক বিক্রিতে বাধা প্রদান নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে জনিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় রাজিব ও হাসান নামে দুই যুবককে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

টাইমস/এইচইউ

মন্তব্য করুন