© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গোপালগঞ্জ জেলায়!

শেয়ার করুন:
সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড গোপালগঞ্জ জেলায়!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ এএম | ০১ জানুয়ারি, ২০২৬
সারাদেশে চলছে শীতের দাপট। ঢাকায় আজ বুধবার (৩১ ডিসেম্বর) তাপমাত্রা গতকালের তুলনায় কিছুটা কমেছে। এর মধ্যে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে গোপালগঞ্জ জেলায়।

আবহাওয়া অধিদপ্তর সকাল ৯টার পূর্বাভাসে জানিয়েছে, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধানের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গোপালগঞ্জ জেলায় তাপমাত্র ছিল ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ৮ দশমিক ৪, রংপুর ও ময়মনসিংহ, সিলেটে ১২ দশমিক ৫, চট্টগ্রামে ১৩ দশমিক ২, খুলনায় ৮ দশমিক ৫ এবং বরিশালে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এবি/টিকে

মন্তব্য করুন