© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থহীনের সুমন গুরুতর অসুস্থ, যাচ্ছেন জার্মানি

শেয়ার করুন:
অর্থহীনের সুমন গুরুতর অসুস্থ, যাচ্ছেন জার্মানি

জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন

entertainment-reporter
০১:৩৪ পিএম | ২৫ ফেব্রুয়ারি, ২০২০

জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন। সম্প্রতি আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই শিল্পী।

এদিকে কিছুদিন আগে ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ফিরেছিলেন সুমন। তবে ওইসময় থাইল্যান্ডে চিকিৎসা করাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেই দুর্ঘটনায়ই কাল হয়েছে শিল্পীর। শরীরে অনেকগুলো অস্ত্রোপচারের পর আবার গানে ফিরে এসেছিলেন সুমন।

সোমবার রাতে এই শিল্পীর সাথে আলাপকালে তিনি জানান, সার্জারির জন্য মার্চের ১৯ তারিখে আবার জার্মানি যাচ্ছেন তিনি। যদি এই সার্জারি সফল না হয়, তবে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে যাবার সম্ভাবনা আছে তার।

এদিকে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টও করেছেন সুমন। সেখানে শিল্পী লেখেন, আমার শরীর একদম ভালো না। আমি সারাদিন বিছানায় শুয়ে থাকি। আমার স্পাইনের অবস্থা খুবই খারাপ। ১৯ তারিখে জার্মানি যাচ্ছি সার্জারির জন্য, যদিও ডাক্তাররা খুব একটা আশাবাদী নয়। সার্জারি অসফল হলে আমাকে পঙ্গু হয়ে থাকতে হবে। দেখা যাক, কি হয়!

Happiness is a choice and life is beautiful সবাই আমার জন্য দোয়া করবেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের জুন মাসে চেকআপের জন্য ব্যাংককে গিয়েছিলেন সুমন। ব্যাংককের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে ছোট একটা অস্ত্রোপচার হয় তার। সেখানে বিশ্রাম নিয়ে হোটেলে ফিরছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দেয় সুমনকে। এরপর সেখানেই অজ্ঞান হয়ে পড়েন শিল্পী।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন