© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শীতকালে ডাবের পানি খেলে কি ঠাণ্ডা লাগতে পারে?

শেয়ার করুন:
শীতকালে ডাবের পানি খেলে কি ঠাণ্ডা লাগতে পারে?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৮ এএম | ০২ জানুয়ারি, ২০২৬
শীতকালে অনেকেই ডাবের পানি খেতে চান না এই ভয়ে যে, শীতে ডাবের পানি খেলে ঠাণ্ডা লেগে যাবে। কিন্তু এটা শুধুই ধারণা। বরং, শীতকালে বেশ উপযোগী ডাবের পানি। এই পানীয় শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না, বরং আরো নানা উপকারিতা এনে দেয়।

শীতের দিনে কাজ করার এনার্জি জোগানো থেকে শুরু করে একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করে এই পানীয়। এ ছাড়া শীতকালে ডাবের পানি খেলে আর কী কী উপকার পাবেন, তা জানুন আজকের প্রতিবেদনে।

হাইড্রেটেড রাখে

ঠাণ্ডায় পানি খাওয়ার প্রবণতা কমে যায়। শীতে ঘাম হয় এবং তেষ্টা পায় না।

তাই পানিও কম খাওয়া হয়। আর এই কারণেই বাড়ে ডিহাইড্রেশনের ঝুঁকি। ডাবের পানি সেই ডিহাইড্রেশনের ঝুঁকিই প্রতিরোধ করে। দিনে একগ্লাস করে ডাবের পানি খেলেই শরীর হাইড্রেট থাকবে।

এনার্জি পাওয়া যায়

ডাবের পানির মধ্যে থাকা ইলেক্ট্রোলাইট শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখে। তা ছাড়া ডাবের পানিতে থাকা খনিজ পেশির কর্মক্ষমতা বাড়ায়। শীতের দিনে আলসেমি ভাব দূর করতে ডাবের পানি খেতে পারেন। এই পানীয় কাজ করার এনার্জি জোগাবে।

ত্বকের যত্ন নেয়

শীতকালে ত্বক অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

খসখসে ভাব বাড়ে। ডাবের পানি এই সমস্যা দূর করতে সহায়ক। এই পানীয়তে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জেল্লা বজায় রাখে। ডাবের পানি খেলে ঠাণ্ডায় ত্বকও আর্দ্রতা হারায় না। তা ছাড়া নিয়মিত ডাবের পানি খেলে চামড়া টানটান এবং দাগছোপ মুক্ত থাকে।

হার্টের স্বাস্থ্য বজায় রাখে

শীতকালে হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের ঝুঁকি বেশি। এসব সমস্যাও দূরে রাখে ডাবের পানি। এই পানীয়তে থাকা পটাশিয়াম কনকনে ঠাণ্ডাতেও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর জেরে স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকিও কমে। 

এমকে/এসএন

মন্তব্য করুন