© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

শেয়ার করুন:
ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৭ এএম | ০৩ জানুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। হিম বাতাস ও ঘন কুয়াশায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ শনিবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি এমন থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

এমকে/টিএ

মন্তব্য করুন