© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

শেয়ার করুন:
ঘন কুয়াশায় আচ্ছন্ন পঞ্চগড়, বিপর্যস্ত জনজীবন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ০৩ জানুয়ারি, ২০২৬
উত্তরের জেলা পঞ্চগড়ে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়েছে। কয়েক দিন ধরে জেলার তাপমাত্রায় ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ভোর থেকেই ঘন কুয়াশায় চারদিক ঢেকে থাকায় জনজীবনে স্থবিরতা নেমে আসে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬ থেকে ৮ কিলোমিটার।

এর আগের দিন শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। একই দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

টানা শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। কুয়াশার কারণে সকালে অনেকেই কাজে যেতে পারছেন না। বিভিন্ন এলাকায় শীত নিবারণের জন্য মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি শীত মৌসুমে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত ১১ ডিসেম্বর। সেদিন তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রায় ওঠানামা করছে। আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এমআর/টিএ 


মন্তব্য করুন