© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাহদী হাসান গ্রেপ্তার: হবিগঞ্জের পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি বৈছাআ'র

শেয়ার করুন:
মাহদী হাসান গ্রেপ্তার: হবিগঞ্জের পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবি বৈছাআ'র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৭ এএম | ০৪ জানুয়ারি, ২০২৬
হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় নিজেদের ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন।

আরও জানায়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেপ্তারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

টিজে/টিএ 

মন্তব্য করুন