© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন:
খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ
district-correspondent
০৩:২৫ পিএম | ২৯ ফেব্রুয়ারি, ২০২০

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

শনিবার সাড়ে ১১ টায় জেলা বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শহরের ছোটবাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে সহযোগী অঙ্গ সংগঠন সহ প্রায় শত নেতাকর্মী অংশ নেন। প্রায় ১৫ থেকে ২০ মিনিট স্থায়ী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলটির জেলা আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হক। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম হিলালী।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন