© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিক্রেতা স্বস্তিকা!

শেয়ার করুন:
বিক্রেতা স্বস্তিকা!

ফাইল ছবি

entertainment-desk
০৬:০৩ পিএম | ০১ মার্চ, ২০২০

অপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। নানা কারণে আলোচনায় থাকেন তিনি। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে নিজের যোগ্যতায় আলাদা একটা স্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

অভিনয়ে কখনো মডার্ন নারী, কখনো গৃহবধূ, কখনো সমাজকর্মী নানা চরিত্রে দেখা মিলেছে স্বস্তিকাকে। তবে এবার প্রথম তিনি হাজির হলেন সেলস গার্ল (বিক্রেতা) হয়ে।

এই ছবিতে তার পরনে শাড়ি, হাত ভর্তি কাচের চুড়ি। মাথায় কাঁচাপাকা চুল। হাতে ভারী একটি ব্যাগ নিয়ে কোথায় যেন ছুটে চলেছেন স্বস্তিকা।

‘গুলদস্তা’ সিনেমাতে এই লুকেই দেখা যাবে স্বস্তিকাকে। রাজস্থানি নারী ডলি বাগরির ভূমিকায় অভিনয় করেছেন স্বস্তিকা। ছবিটি পরিচালনা করেছেন অর্জুন দত্ত।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন