© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা

শেয়ার করুন:
ঢাকা উত্তর সিটির নির্বাচন বাতিল চেয়ে তাবিথের মামলা
own-reporter
০৪:২৯ পিএম | ০২ মার্চ, ২০২০

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপি নেতা তাবিথ আওয়াল। গত মাসে অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সোমবার তিনি এ মামলা করেন।

জানা গেছে, ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এ মামলাটি করেন তাবিথ আওয়াল। এ মামলায় তাবিথের নিযুক্ত আইনজীবী হলেন এ কে এম এহসানুর রহমান।

মামলার ব্যাপারে তাবিথের আইনজীবী বলেন, ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য এ বিষয়ে কোনো আদেশ দেননি। নথি পর্যালোচনা করে পরে আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

মন্তব্য করুন