© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাতিল হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা!

শেয়ার করুন:
বাতিল হলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৬ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাথমিক শিক্ষা অধিপ্তরাধীন অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাই পরীক্ষা গত ২৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকা মহানগরীরর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষা অনিবার্য কারণবশত বাতিল করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।

এমকে/এসএন

মন্তব্য করুন