© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্বাচনের প্রস্তুতি দেখ‌তে ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক

শেয়ার করুন:
নির্বাচনের প্রস্তুতি দেখ‌তে ঢাকায় আসছেন ইইউর প্রধান পর্যবেক্ষক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৪ পিএম | ০৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকায় আসছেন। এই সফরের পরও নির্বাচন পর্যন্ত আরও দুইবার বাংলাদেশ সফর করার কথা রয়ে‌ছে তার।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার ইইউ মিশ‌নের এক‌টি সূত্র জানায়, ঢাকা সফরে এ‌সে ইইউর প্রধান পর্যবেক্ষক ইইউর ঢাকা মিশ‌নের সঙ্গে বৈঠক করবেন।

অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থার সং‌শ্লিষ্ট‌ কর্মকর্তাদের স‌ঙ্গে বৈঠক করার করার কথা র‌য়ে‌ছে তার। এ সময় তি‌নি সং‌শ্লিষ্ট‌দের স‌ঙ্গে নির্বাচনের প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। এছাড়া আগামী ১১ জানুয়ারি একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তার।

ইজাবস লাটভিয়ার নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন। জানা গে‌ছে, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইইউ ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়।

আইকে/টিএ

মন্তব্য করুন