© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আর দেশে ফেরার ইচ্ছে নেই শাবনূরের

শেয়ার করুন:
আর দেশে ফেরার ইচ্ছে নেই শাবনূরের

শাবনূর

entertainment-reporter
০৩:২৭ পিএম | ০৫ মার্চ, ২০২০

বাংলা চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় নায়িকা শাবনূর। বুধবার থেকে জনসম্মুখে এসেছে তার ডিভোর্সের খবর। বহুদিন সংসার করে স্বামী অনিকের ঘরে বাচ্চা নেয়ার পর তার সঙ্গে আর থাকছেন না শাবনূর।

তবে ডিভোর্সের কারণ হিসেবে জানা গেছে অনিকের আরেক সংসারের খবর। শাবনূরের বাচ্চা হওয়ার পর দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এই কারণে শাবনূরকে মারধর ও তার দেখভালও ছেড়ে দিয়েছিলেন অনিক।

সবমিলিয়ে এখন বেশ বিষণ্ণ শাবনূর। দেশে ফেরার প্রসঙ্গে বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে তিনি জানিয়েছেন, আর দেশে ফেরার ইচ্ছে নেই তার। দেশে ফেরার মতো মানসিকতাও নেই শাবনূরের।

সেখানে কারণ হিসেবে শাবনূর বলেছেন, একদিকে সুখে-শান্তিতে সংসার করতে পারলাম না। অন্যদিকে সালমানের অপমৃত্যুর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও উদ্দেশ্যমূলকভাবে আমাকে জড়ানো হয়েছে। তাই দেশে ফিরে আর কী করবো। আমার ছেলে আইজানকে এখানে একটি স্কুলে ভর্তি করিয়েছি। তা ছাড়া এদেশে বেশকিছু ব্যবসা-বাণিজ্যের সঙ্গে আমি যুক্ত আছি। তাই সিদ্ধান্ত নিয়েছি দেশে আর ফিরবো না।

এদিকে বুধবার থেকে স্বামী অনিককে তালাক দেওয়ার খবরের শিরোনাম হলেন শাবনূর। গত ২৬ জানুয়ারি নিজের সই করা তালাকের একটি নোটিস উকিলের মাধ্যমে স্বামী অনিককে পাঠিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন শাবনূর। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে আসে একটি পুত্রসন্তান। অস্ট্রেলিয়ার সিডনির ওব্যান হাসপাতালে সন্তানের জন্ম হয়। শাবনূর এখন সেই দেশেরই নাগরিক।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন