© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাস্তায় বিভিন্ন রংয়ের দাগ থাকার মানে কি?

শেয়ার করুন:
রাস্তায় বিভিন্ন রংয়ের দাগ থাকার মানে কি?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৪ এএম | ০৯ জানুয়ারি, ২০২৬
ট্র্যাফিক সিগন্যাল মানে শুধু লাল, হলুদ আর সবুজ বাতির খেলা নয়। এর বাইরেও রয়েছে এক অঘোষিত ভাষা, যা লেখা থাকে রাস্তার বুক জুড়ে সাদা আর হলদে দাগে। অনেক সময় গাড়িচালকেরা এই দাগগুলোকে গুরুত্ব দেন না। অথচ প্রতিটি দাগের আলাদা আলাদা অর্থ রয়েছে, যা মানা জরুরি নিরাপদ চলাচলের জন্য।



টানা সাদা দাগ: এই দাগের মানে একটাই লেন পরিবর্তন একেবারেই নিষেধ। যে লেনে গাড়ি চলছে, সেখানেই থাকতে হবে।

ভাঙা সাদা দাগ: এখানে লেন পাল্টানো যায়, তবে কেবল তখনই যদি তা নিরাপদ মনে হয়। সতর্কতা অপরিহার্য।



টানা হলুদ দাগ: এই দাগের নিয়ম কিছুটা কঠিন। ওভারটেক করা যাবে, তবে দাগ পেরোনো যাবে না। নিজের লেনের ভেতর থেকেই ওভারটেক করতে হবে।

জোড়া টানা হলুদ দাগ: এর মানে একেবারে পরিষ্কার লেন পরিবর্তন বা ওভারটেক কোনোটিই করা যাবে না।

ভাঙা হলুদ দাগ: এ ক্ষেত্রে গাড়ি ওই দাগ পার হতে পারে, তবে অত্যন্ত সতর্ক থেকে।

এক পাশে টানা, অন্য পাশে ভাঙা হলুদ দাগ: যদি ভাঙা দাগের দিক ধরে গাড়ি চলে, তবে ওভারটেক করা যাবে। কিন্তু টানা দাগের দিক থেকে ওভারটেক একেবারেই নিষিদ্ধ।

বিশেষজ্ঞরা বলছেন, রাস্তার এই দাগগুলো কেবল সাজসজ্জা নয়; বরং এটি গাড়িচালকদের জন্য একটি নীরব নির্দেশিকা। সিগন্যাল মানার মতোই এই দাগগুলোর ভাষা বোঝা ও মেনে চলা প্রতিটি চালকের দায়িত্ব।

এমকে/এসএন

মন্তব্য করুন