© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের শেষ দিন আজ

শেয়ার করুন:
প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের শেষ দিন আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১২ এএম | ০৯ জানুয়ারি, ২০২৬
রিটার্নিং কর্মকর্তাদের কাছে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ আপিল আবেদনের শেষ দিন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয় এই কার্যক্রম, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল করতে আসছেন আবেদনকারীরা। বাতিল হওয়া ৭২৩ জনের মনোনয়নপত্রের মধ্যে গত চারদিনে মোট ৪৬৯টি আবেদন জমা পড়েছে।

আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ইসিতে দায়ের করা আপিলের শুনানি হবে। পরে ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এসএস/এসএন

মন্তব্য করুন