© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোলি উৎসব উৎযাপনে ভারতে নিকিয়াঙ্কা!

শেয়ার করুন:
হোলি উৎসব উৎযাপনে ভারতে নিকিয়াঙ্কা!

ফাইল ছবি

entertainment-desk
০৬:২৮ পিএম | ০৬ মার্চ, ২০২০

‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে ভারতে এসেছেন মার্কিন পপ তারকা নিক জোনাস। জানা গেছে, হোলি উৎসব উৎযাপনে ভারতে এসেছেন তারা।

এর আগে দিওয়ালি উৎসবেও খাঁটি ভারতীয় কায়দায় সামিল হয়েছিলেন নিক জোনাস। এবার পালা হোলি উদযাপনের।

ভারতে পৌঁছার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে ‘নিকিয়াঙ্কা’কে এক ব্যক্তির সঙ্গে পোজ দিতে দেখা যাচ্ছে। পাশেই রয়েছে তাদের লাগেজ।

সাধারণত নিক এবং প্রিয়াঙ্কা দু’জনেই সামাজিক মাধ্যমে খুবই সক্রিয়। তাই আশা করাই যেতে পারে কিছুদিনের মধ্যেই তারাও ভারত সফরের এক্সক্লুসিভ ছবি পোস্ট করবেন।

বলিউডে প্রিয়াঙ্কাকে সর্বশেষ দেখা গেছে গত বছরের ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমায়। তার আগামী দুটি সিনেমা মুক্তি পাবে নেটফ্লিক্সে।

একটি সিনেমা হলো অরবিন্দ অদিগার ব্যঙ্গাত্মক উপন্যাস অবলম্বনে ‘দ্য হোয়াইট টাইগার’ এবং অপরটি হলো রবার্ট রড্রিগেজ’র সুপারহিরো সিনেমা ‘উই ক্যান বি হিরোস’।

এছাড়া প্রাইম ভিডিও’র থ্রিলার সিরিজ ‘চিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন