© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেহার সেই বাড়ি, এই বাড়ি!

শেয়ার করুন:
নেহার সেই বাড়ি, এই বাড়ি!

ফাইল ছবি

entertainment-desk
১১:৪৫ এএম | ০৮ মার্চ, ২০২০

বলিউডের আলোচিত সংগীতশিল্পী নেহা কক্কর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি ছেড়েছেন তিনি। যেখানে একটিতে সেই সময়ের জীর্ণ বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন তিনি। যেই বাড়িতে কেটেছে নেহার আগের সময়।

তবে অন্য একটি ছবিতে দেখা গেলো নতুন বাড়ির ছবি। সম্প্রতি ঋষিকেশে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নেহা। অথচ এই ঋষিকেশেই আগে ওই জীর্ণ বাড়িতে থাকতেন তিনি।

মূলত একসময়কার জীর্ণ বাড়ি থেকে উঠে এসে হাজার লড়াই করে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন নেহা। আর সেই লড়াইয়ের কথা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করতে চেয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে নেহা শেয়ার করেছেন ছবিগুলো। ছবির একদিকে সেই পুরনো ভাঙা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন নেহা। অন্যদিকে নতুন বিলাসবহুল বাংলোর সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

এই ছবি শেয়ার করে নেহা লেখেন, এই বাংলোটি আমি কিনেছি ঋষিকেশে। ডানদিকে দেখুন, দেখতে পাবেন আগে কোন বাড়িতে থাকতাম। ওই বাড়িটিতেই আমার জন্ম। এই বাড়িতে আমরা থাকতাম একটি মাত্র ঘরে। সেখানে একটি মাত্র টেবিলে মা রান্না করতেন। একটি ঘরেই থাকতাম আমরা। ঘরটিও আমাদের ছিল না। আমরা ভাড়া বাড়িতে থাকতাম।

আর এখন আমরা নিজেদের বাড়িটি দেখছি, একই শহরে, তবে একটু অন্য ভাবে। আমি এমন সময়গুলোতে সত্যি বড় আবেগতাড়িত হয়ে পড়ি।

পরিবারকে ধন্যবাদ জানিয়ে নেহা লিখেছেন, আমার পরিবারকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ভাই সনু কক্কর, টনি কক্কর, মা, বাবা, মাতারানিকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সমস্ত ভক্তদের।

নেহার সঙ্গে যার প্রেমের গুঞ্জন উঠেছিল, সেই আদিত্য নারায়ণ নেহাকে লিখেছেন, নেহা একজন প্রকৃষ্ট উদাহরণ - কীভাবে কঠোর পরিশ্রম, সৌজন্য ও জেদের শক্তিতে সাফল্য আসে।

এদিকে নেহা কক্করের শেয়ার করা ছবিতে অগণিত ভক্তরাই শুভেচ্ছায় সিক্ত করেন তাকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন