এমনি এমনি তো কারও ফোন নেয় না: মিঠু

এবারের বিপিএলে ফিক্সিং নিয়ে ব্যাপক সচেতন বিসিবি। দিন দুয়েক আগে ঢাকা ক্যাপিটালসের রহমানউল্লাহ গুরবাজ যখন ঘুমাতে গেছেন, তখন তার রুমে দুর্নীতিবিরোধী কর্মকর্তা ঢুকে পড়েন বলে গতকাল জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু আজ সাংবাদিকদের বলেন, ‘আমার মতে, কেউ তো এমনি এমনি কারও ফোন নেয় না। এটা পর্যবেক্ষণের একটা অংশ। আমার ফোনও যেকোনো সময় নিতে পারে। তাদের সেই অধিকার রয়েছে।’

দুর্নীতিবিরোধী ইউনিট তাদের কাজ ঠিকঠাক করছে জানিয়ে মিঠু বলেন, ‘‘এটা তো আমিও জানি না। দেখুন আমি একটা কথা বলি। তারা খুবই কঠোর। একটা পিএমও এরিয়া আছে, যেখানে আপনি জানেন আম্পায়াররাও থাকেন ও বসেন। সেই এলাকার মধ্যে মানে ড্রেসিংরুমে এমনকি আমি বিপিএল ম্যানেজ করছি, আমারও সেখানে যাওয়া নিষেধ। কতটা কঠোর অবস্থায় তারা (আইসিসির দুর্নীতিবিরোধী কর্মকর্তা) আছেন, কতটা আত্মনিবেদন নিয়ে কাজ করছেন, এটাই তার প্রমাণ।’

‘‘গুরবাজের যে কথা আছে, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। দুর্নীতিবিরোধী নীতিমালায় স্পষ্ট লেখা আছে, তাদের সেভাবে পর্যবেক্ষণ করার পূর্ণ অধিকার রয়েছে। ১৫ তারিখের পর আমাদের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা আপনাদের জানাবেন।’’



বিশ্বকাপসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিক্সিং ঠেকাতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, এবারের বিপিএলেও সেভাবেই হচ্ছে বলে জানান মিঠু, ‘‘অভিযোগ নিয়ে কিছু বলার নেই।

দুর্নীতিবিরোধী ইউনিট একটা স্বাধীন ইউনিট। আমরা তাদের সহায়তা নিচ্ছি। প্লাস আপনারা জানেন যে আমরা এটার সঙ্গে যুক্ত। আইসিসির থেকে তাদের ম্যানেজার আনা হয়েছে, যাতে আরেকটা ইউনিট হিসেবে কাজ করে। এখন পর্যন্ত তারা দুর্নীতবিরোধী যে নীতিমালা আছে এবং যেসব কোড আছে, সেটা বজায় রেখেই অপারেশন পরিচালনা করছে। এটা বিশ্বকাপ ওঅন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে হয়, বাংলাদেশ সেটাই অনুসরণ করছে। এখন বাড়াবাড়ি হচ্ছে আপনার ওপরে।’’

মিঠুর মতে, এবারের বিপিএলে দুর্নীতিবিরোধী ইউনিট কঠোর হওয়ায় ফিক্সিং অনেকটা কমে গেছে, ‘‘আমি যেটা নিশ্চিত হয়েছি, তারা দুর্নীতিবিরোধী ধারা ও নিয়মে যা আছে, সেটা শতভাগ বজায় করে চলেছে। কিছু কিছু আন্তর্জাতিক কোম্পানি যারা এটা পর্যবেক্ষণ করে, তাদের কাছ থেকে আপনি খোঁজ নিতে পারেন। আপনারা দেখবেন সন্দেহভাজন কর্মকাণ্ড কমে গেছে।’’

এসকে/টিকে

Share this news on:

সর্বশেষ

চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ, শরিয়তের আইনের তোয়াক্কা না করেই হিন্দুধর্মকে সম্মান ভাইজানের Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026
img
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ Jan 13, 2026
img
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল Jan 13, 2026
img
রিয়ালে তিন খেলোয়াড়ের ‘সুখ’ কেড়ে নিয়েছিলেন জাবি! Jan 13, 2026
img
‘আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি’ Jan 13, 2026
img
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্য: প্রধান উপদেষ্টা Jan 13, 2026