ব্রিটেনে কবুতরকে খাবার দেওয়ায় এক নারীকে জরিমানা

ব্রিটেনের লন্ডনের হারর শহরে প্রকাশ্যে কবুতরকে খাবার দেওয়ায় এক নারীকে জরিমানা করার পাশাপাশি হাতকড়া পরিয়ে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়।

ঘটনাটি ঘটে গত ৭ জানুয়ারি দুপুরে, হাররের ওয়েল্ডস্টোন হাই স্ট্রিট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী রাস্তার পাশে কবুতরকে খাবার দিচ্ছিলেন।

এ সময় হারর কাউন্সিলের এনফোর্সমেন্ট কর্মকর্তারা তাকে ওই কাজ বন্ধ করতে বলেন এবং স্থানীয় নিয়ম ভঙ্গের অভিযোগে তার নাম ও ঠিকানা জানতে চান।

কিন্তু ওই নারী নিজের পরিচয় দিতে অস্বীকৃতি জানান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে কাউন্সিল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ ঘটনাস্থলে এসে বারবার নাম ও ঠিকানা জানতে চাইলে তিনি তাতেও সম্মতি দেননি।

পুলিশ জানায়, স্থানীয় কাউন্সিলের জারি করা পাবলিক স্পেসেস প্রোটেকশন অর্ডার (পিএসপিও) অনুযায়ী ওই এলাকায় কবুতরসহ পাখি বা প্রাণীকে খাবার দেওয়া নিষিদ্ধ। পরিচয় দিতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে পুলিশ রিফর্ম অ্যাক্টের ধারা ৫০–এর আওতায় আটক করা হয়। এরপর জনসম্মুখে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

ঘটনার ভিডিওতে দেখা যায়, একাধিক পুলিশ সদস্য ও কাউন্সিল কর্মী ওই নারীকে ঘিরে রাখেন। এ সময় আশপাশের পথচারীরা বিস্ময় প্রকাশ করে বলেন, কবুতরকে খাবার দেওয়ার মতো একটি ঘটনায় এ ধরনের পদক্ষেপ অপ্রয়োজনীয়।

পরে ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তবে তার বিরুদ্ধে এক শ পাউন্ড জরিমানা আরোপ করা হয়, যা একটি ‘ফিক্সড প্যানাল্টি নোটিশ’ হিসেবে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে তাকে আদালতে হাজির হতে হতে পারে বলে জানানো হয়।

হারর কাউন্সিল এক বিবৃতিতে জানায়, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে নির্দিষ্ট কিছু এলাকায় পাখি খাওয়ানো নিষিদ্ধ করা হয়েছে। এসব নিয়ম অমান্য করলে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

টিজে/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
কুয়াশার কারণে ফ্লাইট বিলম্ব হওয়ায় বাংলাদেশি‌ যাত্রীদের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছে মা‌লে দূতাবাস Jan 13, 2026
img
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, থাকছেন না কারা? Jan 13, 2026
img
মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার Jan 13, 2026
img
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনা সদস্যদের প্রত্যাহার Jan 13, 2026
img
ম্যানইউ'র অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাকড Jan 13, 2026
img
জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম Jan 13, 2026
img
এ বছর পবিত্র রমজান মাস শুরু হচ্ছে কবে? Jan 13, 2026
img
মা হচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান Jan 13, 2026
img
আসিফ নজরুলকে ধন্যবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ Jan 13, 2026
img
দুদকের আবেদনের প্রেক্ষিতে মমতাজের ৩ বাড়িসহ জমি জব্দের আদেশ Jan 13, 2026
img
জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে: খসরু Jan 13, 2026
img
হিমশিম খাচ্ছে অঙ্কুশের সিনেমা, জানালেন ‘দর্শক কেনার টাকা নেই’ Jan 13, 2026
img
আমরা এমন একটি সংসদ চাই, যেখানে মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন Jan 13, 2026
img
নওগাঁয় রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার দাবিতে সমাবেশ Jan 13, 2026
img
টেকনাফে গুলিবিদ্ধ শিশুকে আইসিউ অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে Jan 13, 2026
কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026