বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে দেবে অথবা বিএনপিকে দেবে। কিন্তু কেউ যদি হারুন এমপিকে ভোট দিতে চায়, আর যদি জামায়াত বলে যে আওয়ামী লীগ করে, তাকে ধরেন। এ রকম দু-একটা ঘটনা ঘটেছে। আমি খুব তীব্রভাবে বলেছি, যার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা নেই, এর বাইরে যেন কাউকে হয়রানি করা না হয়। এর বাইরে যদি কাউকে হয়রানি করা হয়, তাহলে জনসাধারণকে নিয়ে আমি থানা ঘেরাও করব।’

আজ শুক্রবার (১০ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় কল্যাণপুর যুব সংঘের আয়োজনে ‘নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল’ খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশীদ এসব কথা বলেন।

হারুনুর রশীদ বলেন, ‘এই শহরে কিংবা এই দেশে আওয়ামী লীগের লোকজন বসবাস করছে। সবাই কি অপরাধ করেছে? আওয়ামী লীগের সময় আমরা বাড়িতে বসেছিলাম, তবু আমাদের নামে নাশকতার মামলা হয়েছে। তাই এখন যারা নিরপরাধ, কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের যদি মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া হয়, তাহলে পার্থক্যটা কোথায়?’

বিএনপির সাবেক এই এমপি বলেন, ‘আল্লাহর রহমতে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, চাঁপাইনবাবগঞ্জের সব প্রশাসনকে জবাবদিহির আওতায় নিয়ে আসব। আমার শক্তি হবে জনগণ। এখানে কোনো অন্যায় চাঁদাবাজি চলবে না। পরিষ্কার কথা, নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না। সুতরাং আমি বিএনপি করি বলে জমি দখল করব, হারুন এমপির কাছের লোক বলে যা ইচ্ছা করব, এটা হবে না। তাতে যদি আমার লোকেরা ভোট না দেয়, না দিক। পরিষ্কার কথা, মানুষকে নিরাপত্তা দিতে হবে।’

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ আরও বলেন, ‘থানায় গিয়ে ঘুষ দিতে হবে, ভূমি অফিসে জমি খারিজ করতে গিয়ে ঘুষ দিতে হবে, টেন্ডারবাজি হবে—চাঁপাইনবাবগঞ্জে এসব হতে দেওয়া হবে না। এ জন্য যুবসমাজের সমর্থন চাই। তোমাদের (যুবসমাজ) সমর্থন পেলে চাঁপাইনবাবগঞ্জ সুন্দর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব, যা তারেক রহমান সাহেবও বলেছেন, দেশের জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এটি আমরা নিশ্চিত করব ইনশা আল্লাহ। গত ৫ আগস্টের পরে চাঁপাইনবাবগঞ্জে আমি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দিইনি।’

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলতানুল ইসলাম সুলতান, জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবদলের সদস্য আব্দুর রহিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাবেক কাউন্সিলর ইফতেখার আহমেদ রঞ্জুসহ অনেকে উপস্থিত ছিলেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত? Jan 13, 2026
img
অবশেষে ১৫ হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ আলি খান Jan 13, 2026
img
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর Jan 13, 2026
img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026
img
পটুয়াখালীতে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের প্রাণহানি Jan 13, 2026
img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026