মিয়ানমারে চলছে নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট

মিয়ানমারের জাতীয় নির্বাচনের ২য় ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (১১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টায় শুরু হয় ভোটাভুটি। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে এটিই প্রথম নির্বাচন।

প্রথম ধাপের মতোই এদিনও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি খুবই কম। দ্বিতীয় ধাপে ১০০ আসনে রায় জানাবেন নাগরিকরা। শান, কাচিনের মতো সংঘাতপূর্ণ কয়েকটি প্রদেশের কিছু অংশে হবে ভোটাভুটি। নির্বাচন উপলক্ষে ব্যাপক জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গত ২৮ ডিসেম্বর নির্বাচনের প্রথম ধাপে ১০২ আসনে ভোটাভুটি হয়। আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচনের শেষ ধাপ। ভোট হবে ৬৩ আসনে। সংঘাতের কারণে ভোট হবে না ৬৫ আসনে।

দীর্ঘ ৫ বছরের সেনা শাসনের পর দেশটিতে সাধারণ নির্বাচন হলেও এতে অংশ নিতে পারছে না বেশিরভাগ রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করছে জান্তার সমর্থনপুষ্ট মাত্র ৬টি দল। দেশটির নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসহ প্রায় ৪০টি দলকে নিষিদ্ধ করা হয়েছে।

মূলত, নিম্নকক্ষের ১০২ টি আসনের মধ্যে ৯০ টিতেই জয়ী হয়ে বিশাল ব্যবধানে এগিয়ে আছে সামরিক বাহিনী সমর্থিত দল 'ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি'। প্রধান বিরোধী দলের অনুপস্থিতিতে চলমান এই নির্বাচনকে 'প্রহসন' বলে আখ্যা দিয়েছে জাতিসংঘের পাশাপাশি পশ্চিমা বহু দেশ ও মানবাধিকার সংস্থা।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026
img
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img

জুলাই অভ্যুত্থান

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Jan 13, 2026
img
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ Jan 13, 2026
img
সুদানে সেনা সমাবেশে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ২৭ Jan 13, 2026
img
বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের Jan 13, 2026
img
যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে: সেলিমা রহমান Jan 13, 2026
img
তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান Jan 13, 2026
img
মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত? Jan 13, 2026
img
অবশেষে ১৫ হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ আলি খান Jan 13, 2026
img
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর Jan 13, 2026
img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026
img
ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয়-শ্যামৌপ্তি Jan 13, 2026