ফতুল্লায় ছাত্রদল ও যুবদলের দুগ্রুপের সংর্ঘষ, আটক ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন সহ ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ফতুল্লা থানাধিন দক্ষিণ শিয়াচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার, ঝুট সেক্টরের নিয়ন্ত্রন নিতে গত কয়েকদিন ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল হোসেন ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার বিকেলে তক্কার মাঠ এলাকায় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন ককটেল বিস্ফোরণ ঘটালে দুপক্ষের অন্তত ৫ জন আহত হন। পরে স্থানীয়রা 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী দেশের একটি গণমাধ্যমকে বলেন, ৯৯৯-এ নম্বরে কল পেয়ে থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ১টি পটকা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার সহ ৮ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলাসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

আরআই/টিকে

Share this news on:

সর্বশেষ

কুরআনের এই অজানা বিষয় কি আপনি জানতেন? | ইসলামিক জ্ঞান Jan 13, 2026
img

সালমান শাহ হত্যা মামলা

সামিরা-ডনসহ ১১ আসামির সম্পত্তি ক্রোকের আবেদন Jan 13, 2026
img
গানম্যান পেলেন জামায়াত আমির Jan 13, 2026
img
চতুর্থ দিনে দুপুর পর্যন্ত ২৩ জনের মনোনয়ন বৈধ করল ইসি Jan 13, 2026
img
মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img

জুলাই অভ্যুত্থান

২৫ শীর্ষ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Jan 13, 2026
img
শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের পুরো রায় প্রথমবার ওয়েবসাইটে প্রকাশ Jan 13, 2026
img
সুদানে সেনা সমাবেশে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা, নিহত ২৭ Jan 13, 2026
img
বিএনপি নেতা ডাবলুর মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা ফখরুলের Jan 13, 2026
img
যারা ধর্মকে ব্যবহার করে ভোট চাইছে তারা আচরণবিধি লঙ্ঘন করছে: সেলিমা রহমান Jan 13, 2026
img
তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ইরান Jan 13, 2026
img
মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত? Jan 13, 2026
img
অবশেষে ১৫ হাজার কোটির সম্পত্তি ফিরে পেলেন সাইফ আলি খান Jan 13, 2026
img
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি: আসিফ আকবর Jan 13, 2026
img
চট্টগ্রামে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশুকে উন্নত চিকিৎসার জন্য আনা হচ্ছে ঢাকায় Jan 13, 2026
img

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০০৮ শিশু-কিশোর Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
img
সিবিআইয়ের প্রায় ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদে মুখোমুখি থালাপতি বিজয় Jan 13, 2026
চ্যাম্পিয়ন পিএসজিকে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় করল প্যারিস এফসি Jan 13, 2026
img
সালমান খানের গলায় সোনায় মোড়া রুদ্রাক্ষ Jan 13, 2026