© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘হিট কোন ছবি নেই, তবুও তিন বিলাসবহুল গাড়ি ফারিয়ার!’

শেয়ার করুন:
‘হিট কোন ছবি নেই, তবুও তিন বিলাসবহুল গাড়ি ফারিয়ার!’

ফাইল ছবি

entertainment-reporter
১২:২২ পিএম | ০৯ মার্চ, ২০২০

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি নতুন আরেকটি গাড়ির ছবি শেয়ার করেছেন তিনি। এনিয়ে মোট তিনটি গাড়ির মালিক বনেছেন এ নায়িকা।

এবার নুসরাত ফারিয়া কিনলেন টয়োটা সিএইচআর মডেলের নতুন একটি গাড়ি। শনিবার নীল রঙের গাড়িটির সামনে দাঁড়িয়ে হাসিমুখের একটি ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এর দুই বছর আগেও ফারিয়া একটি ব্ল্যাক কালারের (রং) অডি কিনেছিলেন। এছাড়াও আগে থেকে তার রয়েছে একটি টয়োটা জি করোলা।

এদিকে, নতুন গাড়ি কেনার পর থেকে অনেকেই নুসরাত ফারিয়ার প্রশংসা করলেও বেশীরভাগ মানুষ তাকে নিয়ে সমালোচনা করছেন।

কেউ কেউ বলছেন, কোন হিট ছবি নেই ফারিয়ার ক্যারিয়ারে, তবুও তিন বিলাসবহুল গাড়ি তার, কীভাবে? আবার অনেকেই এই গাড়ি নিয়ে তাকে জড়িয়ে নোংরা কথাও বলছেন। তবে ফারিয়া সেসব নিয়ে একদমই ভাবছেন না।

বছর তিনেক আগে ফারিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন। তবে সেই স্বপ্ন পূরণের পরও এখনো কোন বিয়ের খবর দেননি তিনি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে ফারিয়ার নতুন ছবি ‘শাহেনশাহ’। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করলেন তিনি।

এছাড়া সম্প্রতি বঙ্গবন্ধুর বায়োপিকেও তার অভিনয়ের কথা জানা গেছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটি নির্মাণ করবেন ভারতের জনপ্রিয় নির্মাতা শ্যাম বেনেগাল।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন