© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে ভর্তি ডিপজল

শেয়ার করুন:
হাসপাতালে ভর্তি ডিপজল

ফাইল ছবি

entertainment-reporter
১২:৩৫ পিএম | ০৯ মার্চ, ২০২০

চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা, খল নায়ক, প্রযোজক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

জানা গেছে, ভর্তির বেশ কিছু দিন আগে থেকে ডিপজল অসুস্থ ছিলেন। হঠাৎ ঠাণ্ডায় বেশি অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

রোববার ডিপজলকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক এমপি। এছাড়াও চলচ্চিত্র পরিবারের আরো অনেকেই তাকে দেখে এসেছেন।

তারা জানিয়েছেন, এখন ডিপজলের শারীরিক অবস্থা আগের থেকে ভালো। সবাই তার জন্য দোয়া করবেন।

এই প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ডিপজল ভাই কয়েকদিন ধরে অসুস্থ রোধ করছিলেন। এজন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিয়া ভাইসহ (নায়ক ফারুক) আমরা ডিপজলকে দেখতে গিয়েছিলাম। চিকিৎসা চলছে। আশা করছি, খুব দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন।

সম্প্রতি ডিপজল অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এফ আই মানিক পরিচালিত এ সিনেমায় ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন— কাজী মারুফ, তমা মির্জা, নবাগতা তন্দ্রা, আন্না, আনোয়ারা, সুব্রত, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন