© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুমিল্লা-২ আসনে সীমানা পরিবর্তন নিয়ে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত

শেয়ার করুন:
কুমিল্লা-২ আসনে সীমানা পরিবর্তন নিয়ে ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ১১ জানুয়ারি, ২০২৬
কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

রোববার (১১ জানুয়ারি) নির্বাচন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির মো. রেজাউল হক।

আদালতে এই আবেদনের ওপর শুনানি করেন ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী। পরে আইনজীবীরা বলেন, এই আদেশের পর কুমিল্লা-১ আসনে মেঘনা ও দাউদকান্দি ও কুমিল্লা-২ আসনে হোমনা ও তিতাস উপজেলা বহাল থাকলো।

এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

একইসঙ্গে কুমিল্লা-২ আসনের সীমানা আগের অবস্থায় অর্থাৎ মেঘনা ও হোমনা উপজেলা যুক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত।

এসকে/টিএ

মন্তব্য করুন