© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অপহরণের পর ধর্ষণ, ভাঙল তিশার সংসার!

শেয়ার করুন:
অপহরণের পর ধর্ষণ, ভাঙল তিশার সংসার!

নুসরাত ইমরোজ তিশা

entertainment-reporter
০৫:২৯ পিএম | ০৯ মার্চ, ২০২০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি বিয়ে ঠিক হয়েছে তার। এরপর বাধে বিপত্তি। হবু বরকে নিয়ে কোনাকাটা করতে গিয়ে আর ফেরেননি তিশা। পরে জানা যায়, অপহরণ করা হয়েছে তাকে।

জানা যায়, তিশার বিয়ে ঠিক হয় বিদেশ ফেরত নজরুল রাজের সঙ্গে। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে। এরপর অপহৃত হন তিনি। আর সেসময়ই ধর্ষণের শিকার হন তিশা। এই ঘটনায় ভেঙে যায় তিশার বিয়ে।

পাঠক, বেশ অবাক হচ্ছেন? হওয়ার কিছু নেই। তিশার এসব ঘটনা ঘটে নাটকে, বাস্তবে নয়। ‘মেয়ে’ শিরোনামের নাটকে এমন দৃশ্য দেখা যাবে তিশাকে নিয়ে।

প্রীতি দত্তের পরিচালনায় নাটকটি সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হয়। এতে নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যাবে মডেল-অভিনেতা নজরুল রাজকে।

নাটকটি প্রসঙ্গে রাজ বলেন, ‘মেয়ে’ নাটকের গল্পটি দেখে দর্শকদের ভালো লাগবে। অভিনেত্রী তিশার সঙ্গে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছি। তিনি কাজের ক্ষেত্রে বেশ সিরিয়াস। ভালো একটি কাজ হয়েছে।

এদিকে নাটকটি খুব শিগগির মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বলে জানান পরিচালক।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন