© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছেলের কাছে বার্তা পাঠালেন নিকোলাস মাদুরো

শেয়ার করুন:
ছেলের কাছে বার্তা পাঠালেন নিকোলাস মাদুরো

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৭ পিএম | ১১ জানুয়ারি, ২০২৬
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলে আইনপ্রণেতা নিকোলাস মাদুরো গুয়েরা শনিবার জানিয়েছেন, তার বাবা আইনজীবীদের মাধ্যমে বার্তা পাঠিয়েছেন, তিনি সুস্থ আছেন এবং যুক্তরাষ্ট্রে আটক অবস্থায়ও দৃঢ় মনোবল বজায় রেখেছেন।

শাসক ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি অব ভেনেজুয়েলার নেতাদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে গুয়েরা বলেন, ‘আইনজীবীরা আমাদের জানিয়েছেন, তারা শক্ত আছেন এবং আমাদের দুঃখ পাওয়ার কারণ নেই।’

তিনি তার বাবার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা ভালো আছি। আমি একজন যোদ্ধা।

মাদুরো গুয়েরা বলেন, তার বাবা ভেঙে পড়েননি। সরকার ও সমর্থকরা ঐক্যবদ্ধভাবে দৃঢ় অবস্থানে আছেন বলেও উল্লেখ করেন তিনি। 

তিনি বলেন, ‘শাভেজ আন্দোলনের শক্তি হলো ঐক্য। যা-ই ঘটুক না কেন, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ শনিবার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। 
তিনি শান্তি, স্থিতিশীলতা ও দেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যের আহ্বান জানান।

এমআই/টিএ

মন্তব্য করুন