এফএ কাপ

ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় ম্যানইউর

ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত সপ্তাহে কোচ আমোরিমকে ছাঁটাই করে ক্লাব, এবার এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল, তাতে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে গানারদের।

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপের পর এবার এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে। এদিকে রাতের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল।



ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটে গোল হজম করে বসে ইউনাইটেড। ব্রজান গ্রুডা ব্রাইটনকে লিড এনে দেন। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফে আরও এক গোল হজম করে ইউনাইটেড। ম্যান ইউর সাবেক তারকা ড্যানি ওয়েলব্যাক ব্রাইটনকে দ্বিতীয় গোলের স্বাদ দেন।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এক গোল শোধ দেয় বেঞ্জামিন শেস্কো। এরপর একের পর এক আক্রমণ করে চাপে ফেলে ব্রাইটনকে। তবে ৮৯তম মিনিটে ইউনাইটেডের তরুণ ডিফেন্ডার শিয়া লেসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে আর গোল করতে না পারলে ২-১ গোলে হারে এফএ কাপ থেকে বিদায় নিল রেড ডেভিলরা।

এদিকে গ্যাব্রিয়েল মার্টিনেলির হ্যাটট্রিকে পোর্টসমাউথকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে বাকি গোলটি আসে আত্মঘাতী থেকে। 

 এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব Jan 13, 2026
ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, হামলার সংকেত দিল যুক্তরাষ্ট্র? Jan 13, 2026
img
সৌদি আরব থেকে কেনা হবে ১৯১ কোটি টাকার ইউরিয়া সার Jan 13, 2026
img
নিখুঁত হওয়ার চেয়ে অরিজিনাল হওয়াটাই বেশি জরুরি: কিশোর কুমার Jan 13, 2026
img
দিলদারের নায়িকা হতে আমাকে সবাই নিষেধ করেছিল: নূতন Jan 13, 2026
img
১ কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার, ব্যয় হবে প্রায় ১৮১ কোটি টাকা। Jan 13, 2026
img
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিটিভিতে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’ Jan 13, 2026
img
ঢাকায় চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার Jan 13, 2026
img
এলপিজি সমস্যা সমাধানে কাজ চলছে: অর্থ উপদেষ্টা Jan 13, 2026
img
দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২৫ Jan 13, 2026
img
মনোনয়ন প্রক্রিয়ায় এখনও মাসেল পাওয়ার ও ব্যবসায়ী অগ্রাধিকার পাচ্ছে: প্রফেসর রওনক জাহান Jan 13, 2026
img
নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ Jan 13, 2026
img
প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল Jan 13, 2026
img
রিয়ালে তিন খেলোয়াড়ের ‘সুখ’ কেড়ে নিয়েছিলেন জাবি! Jan 13, 2026
img
‘আ.লীগ করে ভুল বুঝতে পেরেছি’ Jan 13, 2026
img
শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্য: প্রধান উপদেষ্টা Jan 13, 2026
img
একইদিনে নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জের রিট কার্যতালিকা থেকে বাদ Jan 13, 2026
img
'গ্যাসের চরম সংকটেও পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে আছে' Jan 13, 2026
img

ড. বদিউল আলম মজুমদার

‘মব আগেও ছিল, আমি নিজে আক্রান্ত হয়েছি- কিন্তু মিডিয়ায় গুরুত্ব পায়নি’ Jan 13, 2026
img
জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য Jan 13, 2026