© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোলি উৎসব: যেভাবে মেতেছিলেন অপু বিশ্বাস

শেয়ার করুন:
হোলি উৎসব: যেভাবে মেতেছিলেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস

entertainment-reporter
১০:৫৬ এএম | ১০ মার্চ, ২০২০

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব ছিল সোমবার। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা পালন করেছেন আবির উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসবটি পালিত হয়।

বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়া, এমনকি সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা এ উৎসব পালন করে থাকেন। তবে এখন শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নয় বরং জাতি, ধর্ম নির্বিশেষে সবাই মেতে উঠেন এই উৎসবে।

এদিকে সাধারণ মানুষের পাশাপাশি দোল পূর্ণিমা তারকাদের কাছেও বেশ জনপ্রিয়। দোল পূর্ণিমার সকাল থেকেই তারকারা মেতে ওঠেন হোলি উৎসবে। তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসও মেতে উঠেছেন হোলি উৎসবে।

বসুন্ধরায় নিজের বাসার ছাঁদে হলির রঙে রাঙিয়েছেন নিজেকে। আর এসময় তার সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী দোয়েল, মৌসুমী নাগ ও বরিশ হক।

এদিকে, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে অপু অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এই চলচ্চিত্র দিয়ে বিরতি কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরছেন অপু।

ছবিটিতে অপু প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পির সঙ্গে। সব কিছু মিলিয়ে চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই। অপুও বেশ উচ্ছল আছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন