অভিনেতার বাড়িতে ডাকাতি: লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার গায়েব
ফাইল ছবি
নাট্যাভিনেতা লিটু আনামের গ্রামের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার আগে এই ডাকাতি হয়েছে বলে জানা গেছে।
অভিনেতা লিটু আনামের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদরে। অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা গেছে, ওইসময় বাড়িতে অভিনেতার মা (সালেহা খাতুন) ও ভাবি অবস্থান করছিলেন। তারা বিকালের নাস্তার পর বিশ্রাম নিচ্ছিলেন।
ওইসময় ঘুমে অচেতন হয়ে পড়েন দুজনই। এ সুযোগে ডাকাতরা বাড়িতে ঢুকে। পরে ঘুম থেকে উঠে দেখেন বাড়ির দামি জিনিসপত্র (স্বর্ণ-টাকা) গায়েব। বাড়িতে রাখা প্রায় এক লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
তবে পুরো ঘটনা এখনো জানা যায়নি। কীভাবে তারা বাড়িতে প্রবেশ করে, কারা এর সঙ্গে জড়িত।
ডাকাতির ঘটনার সময় লিটু আনাম ও তার স্ত্রী হৃদি হক ঢাকায় অবস্থান করছিলেন।
ডাকাতির ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার এসআই আনিসুর রহমান জানান, অভিনেতা লিটু আনামের পরিবারের সবাইকে অচেতন করে স্বর্ণালংকারসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা। এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
টাইমস/জেকে