© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন পাঞ্জাবি গায়ক মিকা সিং

শেয়ার করুন:
পথকুকুরদের জন্য ১০ একর জমি দান করবেন পাঞ্জাবি গায়ক মিকা সিং

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪২ পিএম | ১২ জানুয়ারি, ২০২৬
জনপ্রিয় পাঞ্জাবি গায়ক মিকা সিং পথকুকুরদের জন্য বড় পদক্ষেপ নিলেন। পথকুকুরদের ভবিষ্যৎ ও কল্যাণ নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলাকে ঘিরে ভারত জুড়ে চলছে তীব্র বিতর্ক।

পথকুকুরদের থাকার জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা। সেখানেই তৈরি হবে কুকুরদের আশ্রয়স্থল। দেখাশুনা করার জন্য অভিজ্ঞ কর্মীদেরও নিয়োগ করা হবে বলে জানান মিকা। সুপ্রিম কোর্টের কাছে আবেদনে তিনি জানান, ‘তার কাছে বড় জমি রয়েছে। সেই জমিতে কুকুরদের থাকার ব্যবস্থা করতে চান।’

পথকুকুরদের থাকার জন্য নিজের ১০ একর জমি দান করার প্রস্তাব দিয়েছেন মিকা



উল্লেখ্য, গত ৭ নভেম্বর স্কুল, রেলস্টেশন, হাসপাতাল সহ জনসাধারণের জন্য ব্যবহৃত বিভিন্ন চত্বর থেকে পথকুকুরদের সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, নির্বীজকরণের জন্য পথকুকুরদের যে সব এলাকা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আর তাদের ফেরানো চলবে না।

আদালতের নির্দেশে নির্বীজকরণের পর পথকুকুরদের স্থান হবে সরকারি আশ্রয়কেন্দ্রেই। এরপর থেকেই পশুপ্রেমীরা প্রতিবাদে নামেন।

বুধবার (৭ জানুয়ারি) আবার একটি শুনানি হলেও শীর্ষ আদালত আগের অবস্থানই বহাল রাখে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পশুপ্রেমীরা।

এর মধ্যেই মিকা সুপ্রিম কোর্টের কাছে এই বিশেষ আবেদন করেছেন। মিকা অনুরোধ করেন, পথকুকুরদের কল্যাণের কথা মাথায় রেখেই যেন সিদ্ধান্ত নেয়া হয়।

এমকে/টিএ

মন্তব্য করুন