© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাসপাতালে অভিনেত্রী নাসরিন

শেয়ার করুন:
হাসপাতালে অভিনেত্রী নাসরিন

নাসরিন

entertainment-desk
০৯:০২ পিএম | ১১ মার্চ, ২০২০

ঢালিউড সিনেমার একসময়কার খলনায়িকা অভিনেত্রী নাসরিন। সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তার পেটে টিউমার, তাই রাজধানীর মনোয়ারা হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

দুই-একদিনের মধ্যেই নাসরিনের অপারেশন হবে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক ডা. শামসাদ জাহান শান্তা।

নাসরিন বলেন, আমার সমস্যাটা এখন ভয়াবহ। দুই-একদিনের মধ্যে অপারেশন করাতে হবে। শরীরে রক্তশূন্যতাও চলছে। অনেক রক্তের প্রয়োজন। এরইমধ্যে কয়েক ব্যাগ রক্তও দেয়া হয়েছে। আরো রক্ত প্রয়োজন। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠি।

একজন অতিরিক্ত শিল্পী হিসেবে নাসরিনের চলচ্চিত্রে অভিষেক হলেও তার ব্যাপক পরিচিতি আসে কৌতুক অভিনেতা দিলদারের জুটি হয়ে। এরপর নানামুখী চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন নাসরিন। কখনো বোন, কখনো ভাবী, কখনো সহ-নায়িকা, আবার কখনো খলনায়িকা হিসেবে নাসরিন ক্রমশই উজ্জ্বল হয়ে ওঠেন।

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অনন্য অভিনয়ের জন্য নাসরিন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে বাচসাস পুরস্কার অর্জন করেন। বর্তমানে নাসরিন দুই সন্তানের জননী। স্বামী রিয়েল খান একজন চলচ্চিত্র অভিনেতা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন