করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লন্ডনে গেলেন মিমি, ভক্তদের পরামর্শ
ফাইল ছবি
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী যুক্তরাজ্যের লন্ডনে বিশেষ কাজের জন্য গিয়েছেন। সেখানে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরা একটি ছবি পোস্ট করেন তিনি।
এরপর বাধে বিপত্তি। এদিকে প্রিয় অভিনেত্রীর লন্ডনসফরে আতঙ্কিত ভক্তরা। মূলত করোনার ভয়ে সংশয়ে তারা। এই মুহূর্তে তাকে দেশে না ফেরারও পরামর্শ দিচ্ছেন অনুসারীরা।
সম্প্রতি ছবি পোস্ট করার পর মিমি লিখেন, ‘কিছু কাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তাই লন্ডন যেতেই হচ্ছে। তার জন্য যত রকম সাবধানতা অবলম্বন করতে হয় করবো। শিগগির ফিরে আসবো।’
এদিকে মিমির মাস্ক পরা ছবির পোস্টে ভক্তরা ঝড়ের গতিতে মন্তব্য করছেন। একজন লিখেছেন, দয়া করে দেশে ফিরবেন না। আরো একজন লিখেছেন, লন্ডনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেক বেশি। শহরটি নিরাপদ নয়। আপনার যাত্রা বাতিল করুন। আবার একজন লিখেছেন, নিরাপদে থাকুন, তাড়াতাড়ি ফিরে আসুন।
টাইমস/জেকে