© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রবীন্দ্রনাথকে অবমাননা: রোদ্দুর রায়ের পর অভিযোগ কিয়ারার বিরুদ্ধে

শেয়ার করুন:
রবীন্দ্রনাথকে অবমাননা: রোদ্দুর রায়ের পর অভিযোগ কিয়ারার বিরুদ্ধে

ফাইল ছবি

entertainment-desk
১১:১৩ এএম | ১৪ মার্চ, ২০২০

রবীন্দ্র সংগীত বিকৃতির অভিযোগে ভারতীয় ইউটিউবার রোদ্দুর রায়ের পর এবার বিতর্ক তুললেন বলিউডে উঠতি অভিনেত্রী কিয়ারা আদভানি। যদিও এই ঘটনায় কয়েক দিন আগে রোদ্দুর রায়কে নিয়ে বেশ তোলপাড় হয়েছে ভারতজুড়ে। অভিযোগও গেছে থানায়। এবার একই কাণ্ড ঘটালেন কিয়ারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের আইকনিক গান ‘একলা চলো রে’। সম্প্রতি নায়িকার ক্লিভেজে ফুটে উঠেছে এই গানের কলি। সম্প্রতি প্রকাশিত স্থিরচিত্রে এমনটা দেখা গেছে।

এরপরই কিয়ারার সমালোচনায় নেমেছেন রবীন্দ্র অনুরাগীদের একটা অংশ। কিন্তু কেন এমন করলেন কিয়ারা?

জানা গেছে, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘গিলটি’তে অভিনয় করেছেন কিয়ারা। সেখানেই অন্যতম মুখ্য চরিত্রে একটি ব্যান্ডের সদস্যের চরিত্রে অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। গল্পের মূল বিষয়বস্তু হ্যাশট্যাগ মিটু।

বর্তমানে সিরিজটি ধর্ষণ-কেন্দ্রিক একটি গল্প নিয়ে এগোচ্ছে। তবে এই মুহূর্তে ‘গিলটি’র গল্প নয়, মূল আলোচনায় উঠে এসেছে কিয়ারার এই ‘একলা চলে রে’ ট্যাটু। যদিও ওয়েব সিরিজের পরিচালক রুচি নারেইন জানিয়েছেন, চমক নয়, বরং গল্পের প্রয়োজনেই কিয়ারার ক্লিভেজে জায়গা পেয়েছে ‘একলা চলো রে’ লাইনটি।

যদিও অনেক রবীন্দ্র অনুরাগীই এমন দাবি মানতে নারাজ, সোশ্যাল মিডিয়ায় ‘মালাং’ নায়িকাকে আক্রমণও করেছেন অনেকে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন