© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বলি তারকাদের করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে!

শেয়ার করুন:
বলি তারকাদের করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে!

ফাইল ছবি

entertainment-desk
০২:৪৬ পিএম | ১৪ মার্চ, ২০২০

বলিউড ভাইজান সালমান খান। এবার করোনার থাবা এড়াতে পারলেন না তিনি। সম্প্রতি বাতিল হয়ে গেল তার বিদেশ সফর।

এর আগে এপ্রিলের ৩ থেকে ১২ টরন্টো, হিউস্টন, আটলান্টা, বস্টনে শো করার কথা ছিল বলিউড ভাইজান সালমানের।

কিন্তু মুম্বাইয়ের এক সংবাদ মাধ্যমকে সালমান সম্প্রতি জানিয়েছেন, করোনার প্রকোপে বিদেশ সফর বাতিল করছি। পরিস্থিতি ঠিক হলে আবার সফরের নতুন দিন ঘোষণা করবো।

এর আগেও করোনার কারণে ভেস্তে যায় সালমান খান অভিনীত ‘রাধে’ ছবির শ্যুটিং। সূত্রের খবর, থাইল্যান্ডে এই ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। কিন্তু ভাইরাস আতঙ্কের জন্য ছবির প্রযোজক এবং মুখ্য অভিনেতা সালমান সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে থাইল্যান্ডে গিয়ে ছবির শুটিং করা ঠিক হবে না। এই মুহূর্তে মুম্বাইয়ের বিভিন্ন জায়গাতেই ছবির শুটিং চলছে। চলতি বছরেই ঈদের সময় ছবিটি মুক্তি পাওয়ার কথা।

এদিকে করোনা আতঙ্কের ফলে আগেই স্থগিত হয়েছে আইফা, বিয়ের ভেনু পাল্টাচ্ছেন বরুণ ধাওয়ান, অস্ট্রেলিয়া সফর বাতিল করেছেন হৃতিক রোশন।

সব মিলিয়ে বলিউডেও করোনাভাইরাসের আতঙ্ক বেড়েই চলেছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন