© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিরছেন কবরী, থাকবেন ক্যামেরার সামনে-পেছনে!

শেয়ার করুন:
ফিরছেন কবরী, থাকবেন ক্যামেরার সামনে-পেছনে!

নায়িকা কবরী

entertainment-reporter
০৫:৩৯ পিএম | ১৫ মার্চ, ২০২০

একসময়ের জনপ্রিয় নায়িকা কবরী। প্রায় ১৪ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। তবে এবার ক্যামেরার শুধু সামনে নয় কবরীকে দেখা যাবে ক্যামেরার পেছনেও।

এর আগে কবরীর পরিচালনায় ‘আয়না’ ছবি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। ছবিটি মুক্তি পেলেও পরে আর দেখা যায়নি কবরীকে। কারণ হিসেবে জানা গেছে, রাজনীতিতে জড়িয়ে পড়ায় চলচ্চিত্র থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।

এদিকে নতুন ছবির শুটিং প্রসঙ্গে কবরী বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে জানান, আগামী ১৭ মার্চ থেকে শুরু হচ্ছে তার পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’র শুটিং ।

ছবিটির প্রথম লটের শুটিং লোকেশন কোথায় হচ্ছে? এই ব্যাপারে কবরীর ইচ্ছা, ঢাকার উত্তরায় প্রথম লটের শুটিং করার। শুরুতেই ছবিতে অংশ নেবেন রায়হান রিয়াদ (নায়ক)। পাঁচ দিন উত্তরায় শুটিং করার পর লোকেশন পরিবর্তন করবেন বলেও জানান কবরী। তবে সেই স্থানটি এখনও ঠিক করেননি কবরী।

‘এই তুমি সেই তুমি’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই। সরকারি অনুদানের এ ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন কবরী।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন