© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চমক দেখালেন অনন্ত-বর্ষা, ট্রেলারে বাজিমাত

শেয়ার করুন:
চমক দেখালেন অনন্ত-বর্ষা, ট্রেলারে বাজিমাত

ফাইল ছবি

entertainment-reporter
১২:৫১ পিএম | ১৬ মার্চ, ২০২০

ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। আলোচিত বলার কারণ, একদিকে তারা স্বামী-স্ত্রী, অন্যদিকে দুজনের অভিনীত সব সিনেমার জুটিবদ্ধ নায়ক-নায়িকা। ঢালিউডে এমন কোন সিনেমা নেই যেখানে অনন্ত-বর্ষাকে অন্য নায়ক-নায়িকার বিপরীতে দেখা গেছে।

এবার দুজনের অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘দিন – দ্য ডে’র ট্রেলার প্রকাশিত হয়েছে। এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় হাজির হচ্ছেন এই জুটি। 

এদিকে ‘দিন – দ্য ডে’র ট্রেলারেই চমকে দিয়েছেন অনন্ত জলিল। বলা হচ্ছে, ছবিটি বলিউডের সমতুল্য দুর্দান্ত অ্যাকশন ও বিজিএম নিয়ে তৈরি।

রোববার প্রথম অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ‘দিন – দ্য ডে’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারে রীতিমতো চমকে দিয়েছেন জলিল, মুগ্ধ হয়েছেন অগণিত দর্শক। আর ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকে দেখার আগ্রহ বহুগুণে জেগেছে দর্শকদের, এমনটাই দাবি অনন্তের।

সিনেমাটি ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। ইরানের মুর্তুজা আতাশ জমজম এবং বাংলাদেশের প্রযোজক অনন্ত জলিলের ‘এজে’ ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এদিকে সিনেমার সর্বশেষ অবস্থা সম্পর্কে অনন্ত জলিল জানিয়েছেন, এখন ইরানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

আগে থেকেই জানা গেছে, ‘দিন – দ্য ডে’ বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে শুটিং হয়েছে। প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে সিনেমাটি।

এদিকে সিনেমাটির মুক্তির বিষয়ে গণমাধ্যমে অনন্ত জলিল জানিয়েছেন, ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে চলবে।

দেখুন ‘দিন – দ্য ডে’ ট্রেলার:

 

টাইমস/জেকে

মন্তব্য করুন