© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অন-অ্যারাইভাল ভিসা স্থগিত / ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার নির্দেশ

শেয়ার করুন:
ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ এএম | ১৬ জানুয়ারি, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা প্রদান কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে অন্তর্বর্তী সরকার।

এ অবস্থায় ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে বসবাসকারী প্রবাসীদের দূতাবাস থেকে আগাম ভিসা নেওয়ার পরামর্শ দিয়েছে কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দূতাবাস। এতে বলা হয়, ভিসা না থাকলে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এমতাবস্থায়, ডেনমার্ক, এস্তোনিয়া ও আইসল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা বাংলাদেশ ভ্রমণ করার জন্য টিকিট করেছেন– কিন্তু বাংলাদেশের ভিসা বা এনভিআর নাই, তাদেরকে জরুরি ভিত্তিতে দূতাবাসে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।

আইকে/টিএ

মন্তব্য করুন