© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাহরুখের সঙ্গে সিনেমা করা নিয়ে যা বলল শুভ

শেয়ার করুন:
শাহরুখের সঙ্গে সিনেমা করা নিয়ে যা বলল শুভ

ফাইল ছবি

entertainment-reporter
০৫:২৮ পিএম | ১৬ মার্চ, ২০২০

চিত্রনায়ক আরিফিন শুভ। তাকে নিয়ে গণমাধ্যমে একটি গুঞ্জন উঠেছে। তিনি নাকি শিগগির বলিউড বাদশাহ শাহরুখের সাথে সিনেমায় অভিনয় করবেন!

এ বিষয়ে কথা বলেছেন শুভ। তিনি বলেন, আসলে এই খবরটি আমিও পড়েছি। খুবই বিব্রত হয়েছি।

শুভ বলেন, বিষয়টি বেশ হাস্যকর, আসলে এর কোন সত্যতা নেই। এমনকি কোন গণমাধ্যমে আমি এই ধরণের খবর দেইনি। কেউ আমার সঙ্গে কথা না বলেই একটা হাস্যকর খবর প্রকাশ করেছে।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে শুভ বলেন, ভারতে গেলেই কি ছবিতে কাজ করা হয়। তাও আবার শাহরুখ খানের সাথে। সেখানে অন্য অনেক কাজওতো থাকতে পারে আমাদের। আসলে প্রত্যেক সংবাদের আগে যাকে নিয়ে সংবাদ করছেন তার সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা উচিত।

প্রসঙ্গত, সম্প্রতি আরেফিন শুভ শাহরুখ খানের ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবির নিচে কমেন্টস করেন। সেখানে শাহরুখ ভক্ত এক ভারতীয় দর্শক শুভকে বড় সিনেমায় ফিরে আসার অনুরোধ করেন। শাহরুখ সেই ভক্তকে কোনো জবাব দেননি। তবে সেই অনুরোধের জবাব দিয়ে আরেফিন শুভ লেখেন, ‘আর মাত্র দুই মাস।’ এতেই বাধে বিপত্তি।

এরপরেই গুঞ্জন রটে শাহরুখের সাথে কাজ করছেন বাংলাদেশের শুভ।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন