© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ কেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

শেয়ার করুন:
আজ কেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ এএম | ১৬ জানুয়ারি, ২০২৬
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত তাপমাত্রা কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এ সময়ের মধ্যে তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে।

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর-পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

 এমআর/এসএন 

মন্তব্য করুন