© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখলেন-গাইলেন ড. মাহফুজুর রহমান

শেয়ার করুন:
বঙ্গবন্ধুকে নিয়ে গান লিখলেন-গাইলেন ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান

entertainment-reporter
০৫:৫২ পিএম | ১৭ মার্চ, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজের লেখা গান গাইলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

তার গানের শিরোনাম ‘বঙ্গবন্ধু তোমার জন্মদিন’। এটি লেখার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন মাহফুজুর রহমান নিজেই।

মুজিববর্ষ উপলক্ষে গানটি ১৬ মার্চ রাতে প্রকাশ করা হয়েছে এটিএন বাংলা প্রোগ্রামের ইউটিউব চ্যানেল থেকে।

প্রসঙ্গত, ড. মাহফুজ রহমান গত তিন বছর ধরে গান গাইছেন। প্রথমবার গান নিয়ে তিনি হাজির হন ২০১৭ সালে কোরবানির ঈদে। এটিএন বার্তায় তার কণ্ঠে একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচারে আসার পর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তিনি নিয়মিত গেয়েই চলেছেন।

ড. মাহফুজুর রহমানের গাওয়া গানটি

 

টাইমস/জেকে

মন্তব্য করুন