বিমানবন্দর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০৪:৪৮ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন শেখকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আটককৃত শাহিন শেখ রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে।
পুলিশ জানায়, ২০২২ সালের মার্চ মাসে তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
কেএন/টিকে