© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শাওনের পর তাহসানও কোয়ারান্টাইনে

শেয়ার করুন:
শাওনের পর তাহসানও কোয়ারান্টাইনে

ফাইল ছবি

entertainment-reporter
১২:১৪ পিএম | ১৮ মার্চ, ২০২০

সম্প্রতি গুঞ্জন উঠেছিল সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সাথে প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিয়ের। তবে গুঞ্জন ছড়ালেও এই তথ্যের কোন সত্যতা মিলেনি।

এদিকে বিয়ের গুঞ্জন মিথ্যা হলেও এক যোগে তাদের কোয়ারেন্টাইনে থাকার খবর কিন্তু মিথ্যা নয়।

ঘটনা হল, মঙ্গলবার মেহের আফরোজ শাওন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করোনাভাইরাসের স্বাস্থ্য পরীক্ষার পর ধানমন্ডির বাসায় অবস্থান করছেন তিনি।

আপাতত নিজ ঘরেই হোম কোয়ারেনটাইনে আছেন বলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানিয়েছেন হুমায়ূনপত্নী নিজেই।

এদিকে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে কোয়ারেন্টাইনে রয়েছেন সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জাপান থেকে ফেরার পর তিনি নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকছেন।

জাপান থেকে দেশে ফেরার পর গত ১৪ মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাহসান লেখেন, প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।

জানা যায়, বুধবার তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের এরই মধ্যে তাহসান নিজের অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। তাহসান বলেছেন, এখন কাজের সময় নয়, নিজেদের বাঁচানোর সময়।

বিশ্বজুড়ে করোনার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এ সঙ্কট মোকাবিলা করা সম্ভব।

জনপ্রিয় এই তারকা আরও জানান, বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তারপরও এভাবেই থাকতে চান তাহসান। বাসায় বসে অনলাইন, টিভি ও নিজের কাজের চর্চা করেই সময় কাটাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

করোনা: অভিনেত্রী শাওন কোয়ারেন্টাইনে

 

টাইমস/জেকে

মন্তব্য করুন